প্রবাসী ক্রিকেট এখন দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। দেশের ক্রিকেটের আমেজ এখন এই জার্মানিতে বসেও টের পাওয়া যায়। যার প্রমাণ পাওয়া গেল জিপিএল বিডি টুর্নামেন্টে। রেকলিংহাউজেন এ অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশীদের আটটি দল। রাশেদ রনির ছবিতে উঠে এসেছে সেই আয়োজনের কিছু চিত্র।






